আইপিএল মাতিয়েছিলেন পাকিস্তানের যে ১১ ক্রিকেটার
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ২০০৯ সাল থেকেই লিগটিতে অংশ নিতে পারছেন না পাকিস্তানি ক্রিকেটাররা। যদিও ফর্মের বিচারে কোনো অংশেই পিছিয়ে নেই তারা।
গেল বছর তথা ২০২১ সালেও আইসিসির বর্ষসেরায় দাপট দেখিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। পঞ্চাশ ওভারের ক্রিকেটে সেরার মুকুট উঠেছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের মাথায়। টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক আঙিনা দাপিয়ে সেরার সেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। এছাড়া সেনসেশন শাহীন আফ্রিদিও আছেন সেরার কাতারে। কিন্তু তবুও তারা নেই আইপিএলে।
২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে পাকিস্তানের ১১ ক্রিকেটার অংশ নিয়েছিলেন। যারা হলেন- শহীদ আফ্রিদি, মোহাম্মদ আসিফ, শোয়েব মালিক, শোয়েব আখতার, উমর গুল, সালমান বাট, মোহাম্মদ হাফিজ, ইউনিস খান, কামরান আকমল, সোহেল তানভীর ও মিসবাহ-উল-হক।

No comments