Header Ads

Header ADS

একই সুরে কথা বলবে চীন-রাশিয়া

 

বুধবার (৩০ মার্চ) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে চীনের ওয়াং ইর বৈঠকের পর এমন দাবি করা হয়েছে। ওয়াং ই বলেন, আন্তর্জাতিক অস্থিরতার পরীক্ষায় চীন-রাশিয়ার সম্পর্ক টিকে আছে।

এ সময়ে ইউক্রেনে সামরিক অভিযানের ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাকে অবৈধ ও বৈরী বলে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ আনহুইয়ে বৈঠক করেন ওয়াং ও লাভরভ। অঞ্চলটিতে আফগানিস্তান নিয়ে এক বহুপাক্ষিক বৈঠকের আয়োজন করেছে চীন।


No comments

Theme images by ULTRA_GENERIC. Powered by Blogger.