জাল নোট রুখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এ নির্দেশনা দিয়েছে।
এতে বলা হয়েছে, বিভিন্ন উৎসবের সময় জাল নোট চক্রের অপতৎপরতা বেড়ে যায়। এর জন্য রমজান মাসে এসব অপতৎপরতা প্রতিরোধ করতে ব্যাংকগুলোকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হলো। ঢাকা মহানগরী ও বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বা রাস্তার মোড়ে সন্ধ্যার পর কমপক্ষে এক ঘণ্টা আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সংবলিত ভিডিওচিত্র প্রচার করতে হবে।
আরও পড়ুন: রমজানে ব্যাংক লেনদেনের নতুন সময় নির্ধারণ
এতে আরও বলা হয়েছে, দেশের ৫৮টি গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও প্রচারে ব্যাংকের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। পুরো ব্যাংকিং সময়ে ব্যাংকের সব শাখার টিভি মনিটরগুলোতে এ ভিডিওচিত্র প্রদর্শন করতে হবে
.jpg)
No comments