শ্রমিক কল্যাণ তহবিলে পৌনে ৩ কোটি টাকা দিল দুই কোম্পানি
বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অফিসকক্ষে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর হাতে কোম্পানি দু’টির প্রতিনিধিরা নিজ নিজ কোম্পানির পক্ষে গত এক বছরে তাদের কোম্পানির লভ্যাংশের চেক হস্তান্তর করেন।
পদ্মা অয়েল কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক আলী আবছারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল শ্রম সচিবের সাথে সাক্ষাৎ করে তাদের কোম্পানির গত এক বছরের লাভের নির্দিষ্ট অংশ ১ কোটি ৫৪ লাখ ১ হাজার ৫৮৬ টাকা এবং ইস্টার্ন রিফাইনারির লভ্যাংশ ৩ লাখ ৫১ হাজার ৬২৯ টাকার চেক হস্তান্তর করেন।
পরে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের কোম্পানি সেক্রেটারি সালাম খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি তাদের লভ্যাংশ এক কোটি ১৯ লাখ ৯৯ হাজার ১৪১ টাকার চেক সচিবের নিকট হস্তান্তর করেন।
আরও পড়ুন : বিদ্যানন্দ ও মাস্তুলের সাথে বিনামূল্যে ইফতার বিতরণে এসএমসি

No comments