বিএনপি ইতিহাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে: কামরুল ইসলাম
সোমবার (২৮ মার্চ) সকালে রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক ইউনিট সম্মেলনে বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় বিএনপিকে উদ্দেশ করে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য করলে পরিণতি ভয়াবহ হবে। অপশক্তি আবার মাঠে নামার চেষ্টা করলে তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
আরও পড়ুন: পাকিস্তানের প্রেতাত্মাদের প্রতিহত করাই হোক এবারের শপথ: কামরুল ইসলাম
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, বিএনপি ইতিহাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে। নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে বর্তমান সরকার। আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির।

No comments