Header Ads

Header ADS

রমজানে প্রাথমিক বিদ্যালয়ের বন্ধ নিয়ে গুজব, সতর্ক করল মন্ত্রণালয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়সমূহে পবিত্র রমজানের ছুটির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রদান সংক্রান্ত গুজব ছড়ানো হচ্ছে;  যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গুজব রটানোকারীদের চিহ্নিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২২ মার্চের প্রজ্ঞাপন মোতাবেক ২০ রমজান পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের ২৪ মার্চের প্রজ্ঞাপন মোতাবেক শ্রেণিকক্ষে সরাসরি পাঠদানে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

আরও পড়ুন : রমজানে স্কুল-কলেজ চলবে ২৬ এপ্রিল পর্যন্ত

এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ২৬ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে এবং শ্রেণিকক্ষে পাঠদান চলবে বলে আগেই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

No comments

Theme images by ULTRA_GENERIC. Powered by Blogger.